পাথরে অঙ্কিত সভ্যতার মোহর

মুঘল স্থাপত্যে জ্ঞান, শিল্পবোধ ও নান্দনিকতার সম্মিলিত প্রকাশতাজমহলের সামনে দাঁড়ালে প্রথমেই আমাদের মনে পড়ে বহুল প্রচলিত সেই প্রেমের গল্প। লালকেল্লার দিকে তাকালে চোখের সামনে ভেসে ওঠে হারিয়ে যাওয়া এক সালতানাতের স্মৃতি। ফতেহপুর সিক্রির নিস্তব্ধ প্রাঙ্গণে আমরা যেন খুঁজে ফিরি বাদশাহ আকবরের রাজদরবারের পদচিহ্ন। কিন্তু এসব স্থাপনার দিকে আরও গভীরভাবে তাকালে একটি ভিন্ন প্রশ্ন সামনে আসে: […]

Continue Reading

নারী ও নববী সভ্যতার অনুপম সৌন্দর্য

তোমাদের দুনিয়া থেকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে নারী ও সুগন্ধি, আর আমার চোখের শীতলতা রাখা হয়েছে সালাতে।রাসুলুল্লাহ ﷺ এর এই বাণী থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, যে ইসলামের নবী নারীকে আল্লাহর পক্ষ থেকে প্রিয় করে দেওয়া এক ধরণের নিয়ামত হিসেবে দেখেছেন, সেই ইসলামই কীভাবে পরবর্তী কালে নারীর প্রতি নেতিবাচক মনোভাবের ধর্ম হিসেবে পরিচিত হয়ে […]

Continue Reading

নববী যুগে নারীদের মর্যাদা ও বহুমাত্রিক অংশগ্রহণ

ইসলামপূর্ব আরব সমাজে নারীর সামাজিক মর্যাদা ছিল অত্যন্ত নিম্ন। তৎকালীন প্রচলিত সামাজিক ও সাংস্কৃতিক মানদণ্ডে অনেক পুরুষ নারীকে লজ্জা ও অপমানের কারণ বলে মনে করত। কোনো পিতা কন্যাসন্তান জন্মগ্রহণের সংবাদ পেলে গভীর দুশ্চিন্তায় নিমজ্জিত হতেন। তাকে যেন এক নিষ্ঠুর সিদ্ধান্তের মুখোমুখি হতে হতো: কন্যাসন্তানটিকে অপমান সহ্য করেও বাঁচিয়ে রাখবেন, নাকি জীবন্ত কবর দেবেন।আল্লাহ তা’আলা ইরশাদ […]

Continue Reading

নারীজাতির উন্নয়নে বিশ্বনবী (স.)

হযরতের অন্যতম প্রধান সংস্কার: নারীজাতির মর্যাদা ও মূল্যদান। নারীকে দিয়েছেন তিনি কল্যাণময়ী, পুণ্যময়ী রূপ। হযরত মুহম্মদের আবির্ভাবের পূর্বে জগতের সর্বত্র নারীকে অস্থাবর সম্পত্তির মতোই মনে করা হতো। কী ভারতবর্ষ, কী চীন, কী মিসর, কী আরব, কী ইউরোপ – কোথাও নারীর কোনো স্বতন্ত্র অস্তিত্ব ছিল না। নারীকে দাসীর মতোই মনে করা হতো এবং তাকে যথেচ্ছ ব্যবহার […]

Continue Reading

বিশ্বাসীদের জননী : হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ (রা.)

খাদিজা (রা.) ছিলেন বিশ্বাসীদের জননী, রাসূলুল্লাহ ﷺ-এর প্রথম স্ত্রী, তাঁর সকল স্ত্রীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, তাঁর সন্তানদের মা এবং সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। বংশপরিচয় ও শৈশব তাঁর পুরো নাম খাদিজা বিনতে খুয়াইলিদ ইবন আসাদ ইবন আবদুল উযযা ইবন কুসাই। তিনি কুরাইশ গোত্রের বনু আসাদ বংশের ছিলেন। তাঁর মায়ের নাম ছিল ফাতিমা বিনতে যায়িদাহ, তিনিও কুরাইশের […]

Continue Reading

আত্ম-শক্তি ও প্রতিষ্ঠা

আপনার বল ব্যতীত- আপনার শক্তি সামর্থ ব্যতীত, অপরের বলে-অপরের শক্তিতে- অপরের সাহায্যে যে ব্যক্তি বা যে জাতি উঠিতে বা উন্নতি করিতে চায়, উত্থান দূরে থাক্ পদে পদে তাহার লাঞ্ছনা এবং অপমান ঘটিয়া থাকে। নিজের চলিবার শক্তি না থাকিলে, অন্যে তোমাকে কতক্ষণ চালাইয়া লইবে? সংসারের উচ্চতা-নীচতা, মান-অপমান, শ্রেষ্ঠতা-নিকৃষ্টতা, রাজা-প্রজা, ধনী-দরিদ্র, পণ্ডিত-মূর্খ, সবল-দুর্বল, সমস্ত কথা শক্তি লইয়া। […]

Continue Reading

ইতিহাস চর্চার আবশ্যকতা

ঘোর অন্ধকারে নিপতিত পথভ্রষ্ট ব্যক্তি সহসা আলোকশিখা দেখিলে তাহার নিরাশ ও ব্যাকুল প্রাণে যেমন আশার সঞ্চার হয়, হিমসম্পাত সঙ্কুচিত অবসাদ-গ্রস্ত তরুলতা বসন্তের মলয় হাওয়ার নব জীবনপ্রদ স্পর্শে যেমন সর্বাঙ্গে নব পুলক ও নব জাগরণের স্ফূর্ত্তি অনুভব করে, ভূপতিতা আশ্রয়বিহীনা লতা সহসা একটা বৃহৎ বৃক্ষের আশ্রয় পাইলে সে যেমন দ্রুতগতিতে বাড়িয়া উঠে, অধঃপতিত, আশ্রয়বিহীন সহস্র দুর্দশাগ্রস্ত […]

Continue Reading

আত্মবিশ্বাস

যে নদীর স্রোত রুদ্ধ হইয়া যায়, তাহার পানি যেমন হাজিয়া মজিয়া পচিয়া দুর্গন্ধযুক্ত এবং অব্যবহার্য হইয়া পড়ে, তেমনি যে জাতি আত্মগৌরব ও আত্মশক্তিতে বিশ্বাসহারা হইয়া পড়ে, তাহারাও কালস্রোতে পদ্মার তীরের ন্যায় ক্রমশঃ ভাঙ্গিয়া পড়ে। পৃথিবীর সমস্ত লাঞ্ছনা ও দুর্গতি তাহাদের মস্তকেই পতিত হয়। মেরুদণ্ড দুর্বল বা ভগ্ন হইলে মানুষ যেমন দণ্ডায়মান হইতে পারে না, আত্মশক্তিতে […]

Continue Reading

বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণের পূর্বশর্ত; অন্তরায় থেকে উত্তরণ

বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণের পূর্বশর্ত কথাটা শুনতে এবং শিরোনাম হিসেবে দেখতে যতটা তাত্ত্বিক কিংবা গুরুগম্ভীর বলে বোধ হয়; আসলে বিষয়টা ততটা ভারিক্কি নয়, অন্তর্নিহিতও নয়। মূলত এটা আমাদের সাম্প্রতিক জীবন প্রবাহের মধ্যেই খুব সহজ ও সাধারণ সত্য হিসেবে মিশে আছে, আমরা চাইলেই এগুলোকে আলাদাভাবে তুলে ধরতে পারি। উপনিবেশ পরবর্তী সময়ে জ্ঞান ও চিন্তার আন্দোলনের অসংখ্য ধারা তৈরি […]

Continue Reading

আধুনিক দুনিয়ার অর্থনৈতিক সমস্যা; নেপথ্যে জ্ঞানগত সংকট

(এই প্রবন্ধটি প্রফেসর ড. আসাদ জামান এর একটি সেমিনার সংকলন) বিশ্বনবী মুস্তফা (স.) এর কাছে আল্লাহর প্রেরিত প্রথম ওহী আমাদের বলে যে, ইসলাম হলো জ্ঞানের ধর্ম। কারণ এই ওহীর প্রথম কথা— ইক্বরা, অর্থাৎ পড়ো। এবং পরের আয়াতে বলা হয়েছে, আল্লাহ মানুষকে সে জ্ঞান শিক্ষা দিয়েছেন, যা সে জানতোনা। জ্ঞানের উপর গুরুত্ব দেয়ার ক্ষেত্রে ইসলাম অনন্য। […]

Continue Reading