এণ্ডি শিল্প

ধন-ধান্যে-পুষ্পে ভরা রত্ন-প্রসবিনী ভারতবর্ষের নানা প্রদেশে নানা রেশম কীট জন্মিয়া থাকে, তাহা অবশ্য অনেকেই অবগত আছেন। কোন প্রকার কীট কূলপত্র, কোন কীট তুতপত্র ভক্ষণ করিয়া থাকে। তাহাদের কোষ বা গুটী দ্বারা বিবিধ রেশমী বস্ত্র প্রস্তুত হয়। অদ্য আমরা ‘এণ্ডি’ নামক এক প্রকার রেশমের জন্ম এবং ইতিহাস সম্বন্ধে কিঞ্চিৎ আলোচনা করিব। এণ্ডি গুটী প্রধানতঃ আসাম অঞ্চলে […]

Continue Reading

চাষার দুক্ষু

“ক্ষেতে ক্ষেতে পুইড়া মরি, রে ভাই পাছায় জোটে না ত্যানা। বৌ-এর পৈছা বিক্যয় তবু ছেইলা পায় না দানা।” শুনিতে পাই, দেড় শত বৎসর পূর্বে ভারতবাসী অসভ্য বর্ব্বর ছিল, এই দেড় শত বৎসর হইতে আমরা ক্রমশঃ সভ্য হইতে সভ্যতর হইতেছি। শিক্ষায়, সম্পদে আমরা পৃথিবীর অন্যান্য দেশ ও জাতির সমকক্ষ হইতে চলিয়াছি। এখন আমাদের সভ্যতা ও ঐশ্বর্য্য […]

Continue Reading

মাতৃভাষা ও জাতীয় উন্নতি

ভাষা মানব জাতির উন্নতির সর্বপ্রধান কারণ। উন্নতি-কুসুম ভাষা তরুতেই জন্মিয়া থাকে। মানবের ন্যায়নীতি, দর্শন, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস সমস্তই ভাষায় আবদ্ধ। আমাদের ভাষা আছে বলিয়াই জগতের সর্বশ্রেষ্ঠ জীব মধ্যে পরিগণিত হইতেছি। ভাষা প্রভাবে সুখ-দুঃখ, শোক-হর্ষ প্রভৃতি মনোভাব পরস্পর পরস্পরের নিকট প্রকাশ করিতে পারি। পৃথিবীতে জাতীয় উন্নতির সহিত ভাষার উন্নতি দুশ্ছেদ্য শৃঙ্খলে আবদ্ধ। যে জাতির ভাষা যত […]

Continue Reading

আধুনিক দাসত্ব ও প্রান্তিক মানুষের শ্রমের মর্যাদা: একটি মানবিক সংকট

আমরা যে তথাকথিত সভ্য ও আধুনিক পৃথিবীতে বসবাস করছি তার গ্লোবাল সাপ্লাই চেইন বা বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার চোখ ধাঁধানো প্রবৃদ্ধির পেছনে অদ্যবধি দাসপ্রথা বিদ্যমান। যা প্রকৃতপক্ষে বিলুপ্ত হয়নি, বরং তার চরিত্র ও অবয়ব বদলেছে শুধু। লোহার বেড়ি, চাবুক কিংবা বাজারে মানব বিক্রী আজ রূপান্তরিত হয়েছে ‘legal invisibility’ ও ‘ঋণ-দাসত্বের (debt slavery) এর এক অদৃশ্য শৃঙ্খলে। […]

Continue Reading

ডিজিটাল প্যানোপটিকন এবং UDHR দ্বাদশ ধারার সংকট

অভূতপূর্ব বিকাশ আমাদের যোগাযোগের পথকে উন্মুক্ত করে নাগরিক জীবনে অসামান্য গতিশীলতা আনলেও এই প্রযুক্তিগত বিপ্লব যে মুক্ত ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তা আজ এক সর্বব্যাপী ডেটা সংগ্রহ ও প্রাতিষ্ঠানিক নজরদারির এক জটিল নেটওয়ার্কে পরিণত হয়েছে । সমকালীন বিশ্বের এই মোড় পরিবর্তন বিশ্বজুড়ে মানব মর্যাদার অন্যতম পূর্বশর্ত; ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে এক গভীর অস্তিত্ব সংকটের […]

Continue Reading

আধুনিক দুনিয়ার অর্থনৈতিক সমস্যা; নেপথ্যে জ্ঞানগত সংকট

(এই প্রবন্ধটি প্রফেসর ড. আসাদ জামান এর একটি সেমিনার সংকলন) বিশ্বনবী মুস্তফা (স.) এর কাছে আল্লাহর প্রেরিত প্রথম ওহী আমাদের বলে যে, ইসলাম হলো জ্ঞানের ধর্ম। কারণ এই ওহীর প্রথম কথা— ইক্বরা, অর্থাৎ পড়ো। এবং পরের আয়াতে বলা হয়েছে, আল্লাহ মানুষকে সে জ্ঞান শিক্ষা দিয়েছেন, যা সে জানতোনা। জ্ঞানের উপর গুরুত্ব দেয়ার ক্ষেত্রে ইসলাম অনন্য। […]

Continue Reading

বায়তুল মাকদিস বিজয়ের স্বপ্ন ও সংগ্রাম: প্রফেসর আব্দুল ফাত্তাহ আল-ওয়াইসির দৃষ্টিভঙ্গি

[প্রফেসর ডক্টর আব্দুল ফাত্তাহ আল-ওয়াইসি একজন প্রখ্যাত চিন্তাবিদ, গবেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। তিনি একইসাথে ইসলামের ইতিহাস, ভূরাজনীতি ও বাইতুল মাকদিস বিষয়ক গবেষণায় অসামান্য অবদান রেখেছেন। বিশেষ করে, ‘বারাকা সার্কেল থিওরি’ এবং ‘আমান থিওরি’র মতো গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ধারণা প্রতিষ্ঠা করেছেন, যা ইসলামী দৃষ্টিকোণ থেকে ভূরাজনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাইতুল মাকদিস ফাউন্ডেশনের […]

Continue Reading

বাফার রাষ্ট্র ইসরায়েল; আরব শাসনব্যবস্থা ও ভবিষ্যৎ ভূরাজনীতি

আরব ভূখণ্ডে পশ্চিমা উপনিবেশবাদী প্রকল্প: শিকড়, উদ্দেশ্য ও পরিণতিগত চল্লিশ বছর (১৯৮৩–২০২৩) ধরে দীর্ঘ গবেষণা ও নথি-পর্যালোচনার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আরব অঞ্চল এক সুপরিকল্পিত পশ্চিমা সম্প্রসারণবাদী, কৌশলগত ও ঔপনিবেশিক প্রকল্পের সম্মুখীন। এ বিষয়টি আরও স্পষ্টভাবে প্রতিভাত হয় ব্রিটিশ সরকারের প্রকাশিত নথিপত্র বিশ্লেষণ করলে, যা লন্ডনের পাবলিক রেকর্ড অফিসে সংরক্ষিত রয়েছে। ১৯৮০-এর […]

Continue Reading

আমাদের সভ্যতা ও ঐতিহ্য: একটি নতুন ওয়াকফ আন্দোলনের প্রয়োজনীয়তা

গোটা দুনিয়া জুড়েই মুসলমানরা সংকটপূর্ণ অবস্থার মধ্যে বসবাস করছে। খেলাফত ব্যবস্থার পতনের পর অর্থনৈতিকভাবে অধিকাংশ অঞ্চলের মুসলমানরাই দুরাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। যাদের অবস্থা ভাল তারা বিদেশী শক্তির হাতে আছে। এহেন অবস্থায় বাংলাদেশও এক দরিদ্রপিড়িত অঞ্চল হিসেবে বিবেচিত হচ্ছে। একদিকে বেকারত্ব, দরিদ্র্যতা বাড়ছে, অন্যদিকে কমছে ইসলামের সঠিক শিক্ষার প্রসারতা। রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তি পর্যায়ের নানা উদ্যোগের […]

Continue Reading

পূর্ব তুর্কিস্তান ও উইঘুর মুসলিমদের ভবিষ্যত

“যখন চীনের সরকারি স্বাস্থ্যকর্মীরা ৩৮ বছর বয়সী তাহির ইমিনের শরীর থেকে রক্ত নিচ্ছিলেন তখনই তার সন্দেহ হয়। তাকে বলা হয়েছিল, সরকারিভাবে সকল নাগরিকের স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। কিন্তু হৃদপিণ্ড কিংবা কিডনিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের পরীক্ষা-নিরীক্ষার পরিবর্তে তার মুখের ছবি ও হাতের আঙুলের ছাপ নেয়া হয়। রেকর্ড করা হয় কণ্ঠস্বর। স্বাস্থ্যপরীক্ষায় যে কণ্ঠ রেকর্ড বা আঙুলের ছাপ […]

Continue Reading