বাঙ্গালী মুসলমানদের আত্মপরিচয়

ছোটবেলা হইতে অ-মুসলমান শিক্ষক এবং গ্রন্থকারদিগের মুখে ও পুস্তকে আমাদের ছেলেরা অনবরত শুনিয়া এবং গড়িয়া থাকে যে, বাঙ্গালার মুসলমানেরা অধিকাংশই নিম্নশ্রেণীর অস্পৃশ্য হিন্দুদিগের বংশধর। চণ্ডাল, বাগ্দী, পোদ, জেলে এবং মালী প্রভৃতি নিম্নশ্রেণীর হিন্দুরাই কলেমা পড়িয়া মুসলমান হইয়াছে। আজও একথা সর্বদাই অবাধে হিন্দুদিগের মুখে উচ্চারিত এবং পরিকীর্তিত হইতেছ। কথাটা এমনি ব্যাপক, গভীর এবং বদ্ধমূল হইয়া পড়িয়াছে […]

Continue Reading

কবি গোলাম মোস্তফা

বঙ্গদেশে মুসলিম রেনেসাঁর নেতা নওয়াব আবদুল লতীফ ১৮৬৩ সালে কোলকাতায় The Mohamedan Literary Society বলে যে প্রতিষ্ঠান গঠন করেছিলেন গোলাম মোস্তফা ছিলেন সে রেনেসাঁরই একজন কৃতিপুরুষ। ১৮৯৭ সালে তার জন্ম যশোরের শৈলকুপা থানার অন্তর্গত মনোহরপুর গ্রামে । শৈলকুপা উচ্চ ইংরেজি বিদ্যালয় ও খুলনা দণ্ডলতপুর কলেজ প্রভৃতি থেকে ডিগ্রি লাভ করে তিনি তৎকালীন বেঙ্গল এডুকেশন সার্ভিসের […]

Continue Reading

রিচার্ড এম ইটন এর সাক্ষাৎকার: বাংলায় মুসলমানদের আগমন প্রসঙ্গে প্রচলিত ধারণা বনাম বাস্তবতা

অ্যারিজোয়ানা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক রিচার্ড এম. ইটন বাংলা এবং আধুনিক দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একজন ইতিহাসবিদ। তিনি দ্য ডেইলি স্টার-এর সঙ্গে কথা বলেছেন তার বই ‘The Rise of Islam and the Bengal Frontier, 1204–1760’ নিয়ে। বাংলার ইতিহাস নিয়ে এই বইটাকে অনেকেই খুব গুরুত্বপূর্ণ এবং পথপ্রদর্শক একটি কাজ বলে মনে করেন। দ্য ডেইলি স্টার : আপনার […]

Continue Reading

বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিকের আত্ম প্রতিষ্ঠার সংগ্রাম

সে আজ থেকে বহুদিন আগের কথা, সপ্ততি বৎসরের কম নহে, আমি যে-কালে প্রথম বাংলা ভাষার চর্চা আরম্ভ করি, সে-কালে আমরা চারিজন ব্যতিত অন্য কোন মুসলমান লেখক ছিলেন না। সেই চারিজনের তিনজন কালের অতল সাগরে ডুবিয়া গিয়াছেন। মাত্র আমি একা এখনো জীবিত থাকিয়া কবরের প্রান্তে আসিয়া দাঁড়াইয়াছি। সে তিনজনের নাম শুনিতে বোধ হয় আপনারা আগ্রহ প্রকাশ […]

Continue Reading

বাংলা ভাষার শেকড়, সংগ্রাম ও আত্মপ্রতিষ্ঠার ইতিহাস

বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ, যে দেশের নাম সরাসরি ভাষা ও জাতিসত্তার নামের সাথে সংযুক্ত। এই বাংলা ভাষাই সর্বপ্রথম আমাদেরকে শিখিয়েছে- কীভাবে আন্দোলন করে নিজেদের অধিকার আদায় করতে হয়, যার পথপরিক্রমায় একাত্তরে স্বাধীন একটি দেশের সূচনা হয়। এই ভাষা-আন্দোলনের মধ্যে দিয়েই উপনিবেশ উত্তর সময়ে আমাদের স্বাধীনতার আন্দোলন শুরু করেছি।  ইতিহাসে আমরা নানাভাবে নিজেদের আত্মপরিচয় খুঁজেছি। ইতিহাসের […]

Continue Reading

মোঘল আমলে বাংলার নৌশক্তি

নদী-সমুদ্র ও জলপথ—এই তিনের মিলনেই বহু জাতির ভাগ্য গঠিত হয়েছে, বহু সাম্রাজ্যের উঠানামা ঘটেছে। মানুষের রাজনীতি যত বদলেছে, জলের ওপর নিয়ন্ত্রণ ততবারই ইতিহাসের চালচক্র ঘুরিয়েছে। ৩৩৪ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার যখন এশিয়া মাইনরের পথে ১২০ জাহাজ আর প্রায় ৩৮ হাজার নৌ-সেনা নিয়ে যাত্রা করেন, তখন থেকেই স্পষ্ট হয়েছিল— সমুদ্র নিয়ন্ত্রণ মানেই শক্তি নিয়ন্ত্রণ। আবার ১৫৮৮ সালে ইংরেজদের […]

Continue Reading

বাংলাদেশের প্রেক্ষাপটে মিডিয়ার বিবর্তন: প্রসঙ্গত সোশ্যাল মিডিয়া ও তার প্রভাব

মানুষের যোগাযোগের ইতিহাস মূলত সভ্যতার ইতিহাসেরই প্রতিফলন। যখন প্রাচীন মানুষ গুহার দেয়ালে চিত্র এঁকে নিজের অনুভূতি প্রকাশ করত, তখনই শুরু হয়েছিল মানব সমাজে “মিডিয়া”–র জন্ম। অর্থাৎ, মিডিয়া হল তথ্য, ধারণা ও সংস্কৃতি বিনিময়ের মাধ্যম, যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জ্ঞানের প্রবাহ ঘটায়। মৌখিক বার্তা থেকে মুদ্রণযন্ত্র, রেডিও থেকে টেলিভিশন, আর টেলিভিশন থেকে আজকের স্মার্টফোন—প্রতিটি […]

Continue Reading

উপনিবেশ উত্তর আমাদের মনস্তত্ত্ব

বাংলাদেশসহ উপমহাদেশের সমাজকে আজ যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি তাড়িয়ে বেড়ায়—জীবনমানে এত পতন কেন? অর্থনীতি বারবার ধসে পড়ে কেন? কেন প্রতিবছর লাখ লাখ সার্টিফিকেটধারী তরুণ বের হয়েও অর্থনীতির চিত্র বদলায় না? কেন কর্মহীনতার ভয়াবহ সুনামি? কেন জ্ঞানের স্বাদ না পেয়ে তরুণেরা বিদেশমুখী?—এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের হাঁটতে হয় শিক্ষা ব্যবস্থার গভীর ইতিহাসের দিকে। এই অঞ্চলের […]

Continue Reading

ইসলামী নবজাগরণের কবি ফররুখ আহমদ

কবি ফররুখ আহমদ ( ১৯১৮-১৯৭৪) যে সময় কলম ধরেছেন সে সময়ের একটি আলাদা তাৎপর্য আছে এবং কবি তাঁর সময়ের অন্যসব কবি, সাহিত্যিকদের থেকে দলছুট হয়ে যে নিজস্ব বৈশিষ্ট্য ধারণ করেছেন তা বাংলা সাহিত্যে নতুন রঙ ও রসের সংযোজন করেছে আর কবিকে সম্ভাষণ করেছে,  ‘মুসলিম রেনেসাঁর কবি’ অভিধায়। কবি ফররুখ আহমদ তাঁর সমস্ত লেখা জুড়ে হক্বের […]

Continue Reading

শরফুদ্দিন আবু তাওয়ামা এবং সোনারগাঁও বিশ্ববিদ্যালয় — বাংলার প্রথম ইসলামী বিদ্যাপীঠের উজ্জ্বল ইতিহাস

বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও কেবল রাজনীতি ও বাণিজ্যের কেন্দ্রই ছিল না, ছিল জ্ঞান, সাধনা ও সংস্কৃতিরও এক উর্বর ভূমি। এই সোনারগাঁওকে আলোকিত করেছিলেন অসংখ্য সাধক, সুফি ও পণ্ডিত, যাঁদের মধ্যে অন্যতম ছিলেন শরফুদ্দিন আবু তাওয়ামা—বাংলার বৌদ্ধিক ঐতিহ্যের এক দীপ্ত নক্ষত্র, যিনি প্রতিষ্ঠা করেছিলেন উপমহাদেশের ইতিহাসে প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়। ১৩শ শতাব্দীর বাংলায় যখন মুসলিম সমাজ ও […]

Continue Reading