জার্নাল আর্কাইভ

কুওয়াতুল ইসলাম মসজিদ

মধ্যযুগীয় তুর্কি শাসক কুতুবুদ্দিন আইবেকের নেতৃত্বেই দিল্লিকেন্দ্রিক মুসলিম শাসনের গোড়াপত্তন হয়। প্রথম মুসলিম সুলতান, বিজয়স্মারক হিসেবে দিল্লিতে গড়ে তোলেন মুসলমানদের প্রথম স্থাপত্য নিদর্শন কুওয়াতুল ইসলাম মসজিদ যার অর্থ ইসলামের শক্তিকেন্দ্র। আজানের ধ্বনি দূর-বহুদুরে পৌঁছাতে ইট-পাথরের গাঁথুনিতে তৈরি হয় বিশ্বের সর্বোচ্চ মিনার। উপমহাদেশের বিশিষ্ট সুফি সাধক কুতুবুল আফতাব খাজা সৈয়দ মুহাম্মদ কুতুব উদ্দিন বখতিয়ার কাফি (রহ.)-এর […]

Continue Reading

গুলবার্গ জামে মসজিদ

দক্ষিণ এশিয়ার মসজিদ স্থাপত্যের অন্যতম সেরা নিদর্শন হিসেবে পরিচিত “গুলবার্গ জামে মসজিদ”। বাহমানি রাজবংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হাসান বাহমানি শাহ ভারতের কর্ণাটকের গুলবার্গ শহরে অবস্থিত এই মসজিদটি নির্মাণ করেন। একটি শিলালিপির রেকর্ড থেকে জানা যায়, এর কাজ ১৩৬৭ সালে সম্পন্ন হয়েছিল। কিন্তু অলঙ্করণের দিক থেকে বোঝা যায় যে, ফিরুজ শাহের রাজত্বকালে ১৫ শতকের প্রথম দিকে সম্পন্ন […]

Continue Reading

লাল কেল্লা

ইতিহাস ও অনিন্দ্যসুন্দর স্থাপত্যের এক অপূর্ব মেলবন্ধন রেড ফোর্ট বা লালকেল্লা। খ্রিষ্টীয় সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত এ দুর্গটি ১৮৫৭ সাল পর্যন্ত ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। পুরনো দিল্লির যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই দুর্গটি মুঘল স্থাপত্য এবং চিত্রকলার উৎকর্ষতার এক অনন্য উদাহরণ। বৈচিত্র্যময় অলংকরণ আর বর্ণময় শৈল্পিক ব্যঞ্জনা কেল্লাটিকে দিয়েছে এক […]

Continue Reading

গৌরবোজ্জ্বল অতীত ও আত্মপরিচয়ের সংকটে দোদুল্যমান মুসলিম মানস

আমরা জাতিগতভাবে মুসলিম। তবে নিজেকে একজন প্র্যাকটিসিং মুসলিম দাবি করা আমাদের মুখের বুলি মাত্র। শুধু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আর মাঝে মাঝে কিছু নফল রোজা করে প্র্যাকটিসিং মুসলিম হওয়া যায় না। আমার মতো করে যদি বলি, ইসলাম একটি জীবনব্যবস্থা। যারা ইসলামের অনুসারী, তারা মুসলিম। যারা মুসলমানদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য চর্চা করে প্রকৃতপক্ষে, তারাই প্র্যাকটিসিং মুসলিম […]

Continue Reading

রক্তঝরা মসলা বাণিজ্য ও তার ইতিহাস

আচ্ছা ভেবে দেখুন তো আপনি রান্না করছেন, কিন্তু আপনার কাছে কোনো মসলা নেই। আপনার রান্নায় কোনো মশলাই যুক্ত করতে পারছেন না। তাহলে কেমন হবে? কোনো স্বাদ পাবেন? তখন কি মনে হবে না যে এভাবে কি রান্না হয়!? খাওয়া যায় এগুলো!? নিপাট ভদ্রলোক সেজে আপন স্বার্থ চরিতার্থ করার জন্য কত লোক কত দেশে আসে। অতঃপর দখল নেয়, […]

Continue Reading

ইনসানিয়্যাত, মুক্তির সংগ্রাম; প্রেক্ষিতে নারীসমাজ

প্রাচীন একটি প্রবাদ আছে- “কোনো সভ্যতার দিকে যদি তুমি তাকিয়ে দেখতে চাও, ঐ সভ্যতার সামগ্রিক অবস্থা কী; তবে ওই সভ্যতার নারীদের দিকে তাকাও। তাদের সামাজিক অবস্থান, শিক্ষা, অধিকার ও মর্যাদার দিকে তাকাও।” সামাজিক অবস্থান আর রাজনৈতিক অবস্থানের কথা তো অনেক পরে, শুধু অধিকার নিয়ে প্রশ্ন তুললে দেখা যায়, কোনো সভ্যতাই টিকে থাকার মতো উদাহরণ রেখে […]

Continue Reading

ইসলামী সভ্যতায় কৃষি ও বর্তমান বাংলাদেশ

রাসূল (সাঃ) মদীনায় হিজরতের পর যে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দেন এবং তা বাস্তবায়ন করেন সেগুলো হলো– ১. মসজিদ প্রতিষ্ঠা ২. ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা ৩. বাজার প্রতিষ্ঠা এক্ষেত্রে তিনি ইহুদীদের বাজার ব্যবস্থার বিপরীতে নতুন ও বিকল্প বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, যার মূলমন্ত্র ছিলো ‘সুদ ও শোষনের অর্থনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই’। তারই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছিলেন খোলাফায়ে […]

Continue Reading

জ্ঞানের তাওহীদ, আখলাক ও ইরফান; প্রেক্ষিতে মানবতার মুক্তি সংগ্রাম

মানবতার মুক্তির সফরে জ্ঞান ও সংগ্রাম একে অপরের পরিপূরক, কোনটিই একা পরিপূর্ণ নয়। তবে জ্ঞান অর্জন কেন করবো সেটা ভালোভাবে বুঝা বর্তমান সময়ে আবশ্যকীয় ব্যাপার হয়ে দাড়িয়েছে। প্রতি শতাব্দীতে যদি আমরা দেখি, ইসলামের আলেমগন সেই শতাব্দীকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন এবং এই সংজ্ঞায়নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ বা পরিভাষার সৃষ্টি করেছেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ […]

Continue Reading

ভাষা নিয়ে ভাবনা ও ভাষার রাজনীতি

রাজনৈতিক চিন্তা আর ইতিহাসকে পরিবর্তন করতে হলে, ভাষার পরিবর্তন আবশ্যক। আবার ইতিহাস এবং বর্তমান দুনিয়াকে জানতে হলে, রাজনৈতিক পরিভাষাকে বুঝতে হয়, কীভাবে সেই পরিভাষা তৈরি হলো সেটাও জানতে হয়। কারণ ভাষা শুধুমাত্র মৌখিক আলাপের বাহন নয়, বরং একইসাথে চিন্তার মাধ্যম ও নিজস্ব বোধ, দর্শনের প্রতিফলন। কেননা, ভাষার একটা রূহ থাকে। সে ভাষা মূলত বাস্তবকে তৈরি […]

Continue Reading

মুসলিম স্থাপত্যের সূচনাকারী ইমারত

এই ভারত ভূ-খন্ড হাজার বছরের সভ্যতা আর সংস্কৃতির এক বিচরণভূমি। এ জলজ ভূখণ্ডে ভিনদেশি শাসকেরা স্থাপত্য নির্মাণে নিজস্ব ভাবনা-ধারণা না চাপিয়ে বরং শ্যামল ভূভাগের প্রেমে পড়ে যায় এবং ভূ-ভাগে বুদ্ধিমত্তার সঙ্গে স্থাপত্য নির্মাণে সচেষ্ট হয়– যে স্থাপত্য বাংলার জলবায়ু, স্থান, গ্রামীণ অবকাঠামোর সঙ্গে মিলেমিশে যায়। ভারতে প্রাক-সুলতানি আমলের মুসলিম স্থাপত্য মুসলিম স্থাপত্যের সূচনাকারী ইমারত মহানবী […]

Continue Reading